টানা দ্বিতীয়বারের মতো কলেজটির কোনও শিক্ষার্থী পাস করেনি

হিলি প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৩, ১২:০৭আপডেট : ২৭ নভেম্বর ২০২৩, ১২:০৭

সদ্য প্রকাশ করা এইচএসসির ফলাফলে দিনাজপুরের বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বেপারীটোলা আদর্শ কলেজের কোনও শিক্ষার্থীই পাস করেননি। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো কলেজটির এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনও শিক্ষার্থীই পাস করতে পারেননি।

কলেজ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় কলেজটি থেকে পাঁচ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। সবাই অকৃতকার্য হয়েছেন। গত বছরেও কলেজটি থেকে ছয় শিক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হন।

বেপারীটোলা আদর্শ কলেজের অধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী বলেন, ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় আমাদের কলেজ থেকে পাঁচ পরীক্ষার্থী অংশ নেয়। তারা সবাই এক বিষয়ের পরীক্ষার্থী ছিল। এবারও তারা অকৃতকার্য হয়েছে।

বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মন্ডল বলেন, কলেজটি এমপিওভুক্ত হয়নি। সেখানে লেখাপড়ার মান ভালো না হওয়ায় শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ও ইন্টারনেট সংযোগের নির্দেশ
কেন এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা
জানা গেলো ২০২৭ সালের এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি