তরুণ প্রজন্ম জানেই না লোডশেডিং কী জিনিস: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ২৩:২০আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২৩:২০

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, ‘পুলিশ, আওয়ামী লীগ নেতাকর্মী, সাধারণ মানুষ মেরে বিএনপি সন্ত্রাস করছে। বিএনপিসহ কুচক্রী মহলের চোখে উন্নয়ন সহ্য হয় না। লোডশেডিং কী জিনিস আমাদের তরুণ প্রজন্ম এখন জানেই না। বিএনপি চায় খাম্বা তারেককে প্রধানমন্ত্রী করতে। অগ্নিসন্ত্রাসকে সারা দেশের মানুষ প্রতিহত করবে।’

মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জানেন, আমি কোনও অপকর্ম করিনি। আমি কার সন্তান, তিনি জানেন। আগে আমি খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পর প্রধানমন্ত্রী বললেন, তুমি এই মন্ত্রণালয় থেকে অনেক গরিব মানুষের উপকার করতে পারবে।’

মন্ত্রী বলেন, ‘আজকে শতভাগ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্যানসার-কিডনি-লিভার সিরোসিস রোগীর চিকিৎসার জন্য হাজার হাজার মানুষকে এককালীন ৫০ হাজার টাকা সহায়তা করা হয়েছে। অথচ কুচক্রী মহলরা এটা নিয়ে হাটে-বাজারে অপপ্রচার চালাচ্ছে। তাদের চোখে গরিবের উন্নয়ন সহ্য হয় না।’

এদিন টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে মন্ত্রী নিজ বাড়িতে ফেরেন। সৈয়দপুর বিমানবন্দর থেকে মহিপুর সড়ক সেতু দিয়ে কয়েক হাজার মোটরসাইকেল মন্ত্রীকে বরণ করে নেয়। এ সময় কালীগঞ্জ বাজারের নিজ বাড়ির সামনে মন্ত্রী কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য রাখেন।

মন্ত্রী তার দলের নেতাকর্মীদের ভোটকেন্দ্রে ভোটার উপস্থিত করতে নির্দেশ দেন। নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া নিয়মের মধ্যেই নির্বাচনি প্রচারণা চালাতে বলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান