রংপুর-১

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত, একজনের বাতিল

রংপুর প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১২:৫৮

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে শনিবার (২ ডিসেম্বর) রংপুর-১ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসানের নেতৃত্বে বাছাইকালে রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রওশনপন্থি জাপা নেতা মসিউর রহমান রাঙ্গাসহ চার জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় স্থগিত করা হয়েছে।

অন্য তিন প্রার্থী হলেন- বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রানী, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ও সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ আহাম্মেদ।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই প্রার্থীর দাখিল করা শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংবলিত স্বাক্ষর ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এই আসনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পাটির প্রার্থী আসিফ শাহারিয়ারসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, কাগজপত্র  যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী