দিনাজপুরে চালবোঝাই ট্রাকে আগুন

দিনাজপুর প্রতিনিধি 
০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:২০

দিনাজপুরে বীরগঞ্জে চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে বীরগঞ্জ উপজেলার আমতলী নামক এলাকায় এই ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের ঘটনায় ট্রাকের সামনের অংশ ও কিছু চাল পুড়ে গেছে।  বীরগঞ্জ থানার ওসি মুজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে জেলার সেতাবগঞ্জ থেকে রংপুরের উদ্দেশে ট্রাকটি যাত্রা করে। পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের মাঝামাঝি আমতলী নামক এলাকায় কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে, পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। 

তাৎক্ষণিকভাবে ট্রাকের চালক ও হেলপার বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

ওসি জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম