শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে পুত্রবধূর মৃত্যু

হিলি প্রতিনিধি
১৩ জানুয়ারি ২০২৪, ২২:৩২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ২২:৩২

দিনাজপুরের ঘোড়াঘাটে শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে তার মৃত্যুর কয়েক ঘণ্টা পর পুত্রবধূ ছমিরন বেগমের (৪৩) মৃত্যু হয়েছে। চিকিৎসকের ধারণা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিকালে উপজেলার কালিঞ্জিরা (ওহিউড়া) গ্রামে প্যারালাইসিসসহ শারীরিক নানা রোগে আক্রান্ত হয়ে সাহেব আলী (৭১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এর কিছু সময় শ্বশুরের মৃত্যুশোক সইতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলেন পুত্রবধূ ছমিরন বেগম। পরে তাকে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পার্থ জ্বীময় সরকার তাকেও মৃত বলে ঘোষণা করেন।

ছমিরন বেগম দীর্ঘদিন থেকে ডায়াবেটিস ও হার্টের সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়। সাহেব আলী ওই গ্রামের মৃত কসর আলী ছেলে এবং ছমিরন বেগম তার পুত্র মো. ছানাউল মিয়ার স্ত্রী।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ একই পরিবারের শ্বশুর ও পুত্রবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার (১৪ জানুয়ারি) নিজ গ্রামে বেলা ১১টায় দুজনের দাফন সম্পন্ন হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি