দলীয় সভায় আ.লীগ থেকে পদত্যাগ করেছেন স্বামী-স্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩৬

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন এক দম্পতি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পাটিকাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহানা ফেরদৌসী সীমা মাসিক সভায় পদত্যাগের ঘোষণা দেন।

সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। মজিবুল আলম নিজেই গণমাধ্যমের সামনে পদত্যাগের বিষয়টি জানান। তবে কী কারণে পদত্যাগ করছেন তা জানাননি।

এই দম্পতির দলীয় পদ থেকে পদত্যাগের বিষয়টি জানা নেই বলে দাবি করেছেন হাতিবান্ধা উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন।

সূত্র জানাচ্ছে, উপজেলা পরিষদ নির্বাচনের জন্য গণসংযোগ করছেন দল থেকে পদত্যাগ করা সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক। অন্যদিকে নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন। এই দুজন আবার সম্পর্কে চাচা-ভাতিজা। এই কারণে পদত্যাগের ঘটনা ঘটে পারে বলে ধারণা করা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম