পরীক্ষাকক্ষে ফোন নিয়ে প্রবেশ করায় শিক্ষককে অব্যাহতি

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭

কুড়িগ্রামের নাগেশ্বরীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে কক্ষে প্রবেশ করায় পরিদর্শকের দায়িত্বে থাকা এক শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নাগেশ্বরী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট কেন্দ্রের সচিব মোশারফ হোসেন বলেন, ‘স্মার্টফোন নিয়ে প্রবেশ করায় কেন্দ্রের ৭ নম্বর কক্ষের পরিদর্শকের দায়িত্বে থাকা আব্দুস সাফি নামে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার ফোনে পরীক্ষাসংক্রান্ত আপত্তিকর কোনও কিছু পাওয়া যায়নি। ফোনটি জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষাকক্ষে ফোন নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ওই শিক্ষকের সন্তান অসুস্থ থাকায় তিনি মানসিক দুশ্চিন্তা থেকে ভুলে ফোন পকেটে নিয়ে কক্ষে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছেন। পরে তাকে চলমান পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

ইউএনও জানান, পরীক্ষাকক্ষে স্মার্টফোন নিয়ে প্রবেশ করায় এক শিক্ষককে চলমান পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফোনটি জব্দ করা হয়েছে। ফোনে পরীক্ষাসংক্রান্ত কোনও তথ্য রয়েছে কিনা তা যাচাই করা হবে। আপত্তিকর কিছু পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে মোট ৭০১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে বলে কেন্দ্র সূত্রে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু নামলো নদীতে, প্রাণ গেলো ২ জনেরই
দুই এসএসসি পরীক্ষার্থীর শরীরে ৫১ সেলাই, কুপিয়েছে কারা
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি