হিলিতে বিজিবির কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

হিলি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৪, ১৪:২০আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ১৪:২০

দিনাজপুরের হিলিতে সরকারি কাজে বাধা এবং বিজিবির কাছ থেকে ভারতীয় পণ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগে লিটন হোসেন (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩ এপ্রিল) বেলা ৩টায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটে এ ঘটনা ঘটে। জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল তানজিলুর রহমান এ সব তথ্য জানান।

গ্রেফতার লিটন হিলির ধরন্দা গ্রামের মৃত আশরাফুল ইসলামের ছেলে। লিটন ও তার পরিবারের দাবি, পূর্বে এক বিজিবি সদস্যের সঙ্গে বাগবিতণ্ডার জেরে বিজিবি এ ঘটনা ঘটিয়েছে।

বিজিবির নায়েক ওমর আলী মামলার এজাহারে উল্লেখ করেন, বুধবার দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট গেটের জিরো পয়েন্টে ডিউটিতে থাকাকালিন সময়ে পাসপোর্টধারী এক যাত্রী ভারত থেকে দুটি ব্যাগে ভারতীয় পন্ডস বিউটি ক্রিম নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ওই যাত্রীকে ব্যাগে থাকা পণ্যের বিষয়ে জিজ্ঞেস করলে সে সঠিক উত্তর দিতে পারে না। পরে ওই ব্যাগ দুটিতে থাকা ৫৮ কেজি পন্ডস ক্রিম হিলি বন্দর শুল্ক অফিসে পাঠানোর সময় আসামি লিটন আমার পথরোধ করে। সরকারি কর্তব্য পালনে বাধা দিয়ে পণ্য ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং আমাকে ধাক্কা দিলে আমি মাটিতে পড়ে গিয়ে আঘাত পাই। পরে অন্য কর্তব্যরত বিজিবি সদস্যদের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়।

লে.কর্নেল তানজিলুর রহমান বলেন, ‘বিজিবির কাজে বাধা দেওয়া, বিজিবি সদস্যকে ধাক্কা মেরে তার কাছ থেকে পণ্য ছিনিয়ে নেওয়া কোনোভাবেই কাম্য নয়। আমি খবর পাওয়া মাত্রই থানা-পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। এছাড়া আমি নিজেও ঘটনাস্থলে এসে সবার সঙ্গে কথা বলেছি। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দিনাজপুরের হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।’

/আরকে/
সম্পর্কিত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান