কোরআন পোড়ানোর অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৪, ১৪:৫৬আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৭:৪৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কোরআন পোড়ানোর অভিযোগে এক যুবককে (২৬) গ্রেফতার করেছে পুলিশ। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে ওই যুবক কোরআন পুড়িয়েছে বলে জানায় পুলিশ।

সোমবার (১৫ এপ্রিল) দিবাগত গভীর রাতে তাকে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। একই দিন রাতেই ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন ওই এলাকার মুসল্লি রঞ্জু মিয়া। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, গত শনিবার রাতে গোবিন্দগঞ্জের ধানখুনিয়া এলাকার স্থানীয় একটি মসজিদ থেকে কোরআন চুরি করে নিয়ে ওই এলাকার একটি বাঁশঝাড়ে আগুনে পোড়ায় ওই যুবক। বিষয়টি স্থানীয়রা দেখে ফেলায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ সময় ওই যুবককে আটকের চেষ্টা করে ব্যর্থ হন তারা। স্থানীয়দের সহায়তায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা বলেন, ‘অভিযুক্ত যুবক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার উদ্দেশ্যে সজ্ঞানে এমন ঘটনা ঘটায়। গ্রেফতারের পর পুলিশের কাছে বিষয়টি স্বীকার করেছে।’

তিনি আরও বলেন, ‘অভিযুক্তের বিরুদ্ধে থানায় ধর্মীয় অনুভূতিতে আঘাত ও কটূক্তি আইনে একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মিরপুর ও তেজগাঁওয়ে গ্রেফতার ২১৯
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
কারারক্ষী ও আইনজীবীর ছদ্মবেশে প্রতারণা: সংঘবদ্ধ চক্রের দুই সদস্য গ্রেফতার
সর্বশেষ খবর
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কো ও কিয়েভে দুজন দূত পাঠাচ্ছেন ট্রাম্প 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সুখবর নিয়ে মাঠে নামা পিএসজি এবার হেরেই গেলো, লিগে বেহাল দশা
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ