খেলতে গিয়ে পুকুরে নেমে প্রাণ গেলো দুই চাচাতো ভাইয়ের

দিনাজপুর প্রতিনিধি
২৭ মে ২০২৪, ২১:১৫ আপডেট : ২৭ মে ২০২৪, ২১:১৫

দিনাজপুরের বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা আপন চাচাতো ভাই বলে জানিয়েছেন স্থানীয়রা। খবরটি নিশ্চিত করেছেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।

সোমবার (২৭ মে) বিকাল ৫টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটুঙ্গী ভলেশাপাড়া এলাকার একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো উপজেলার মীরাটুঙ্গী ভলেশাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ৩ বছর বয়সী ছেলে লিমন ও একই এলাকার দুলাল ইসলামের ৩ বছর বয়সী ছেলে তাহিরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে গোসল করতে নামে। পরে পরিবারের লোকজন তাদের আর খোঁজ পায়নি। বিভিন্ন স্থানে খোঁজার পর বিকাল ৫টার দিকে স্থানীয়রা বাড়ির পার্শ্ববর্তী পুকুরে নেমে খোঁজা শুরু করলে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম