দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে টিনের চালা, ভেঙেছে গাছপালা

দিনাজপুর প্রতিনিধি
৩০ মে ২০২৪, ১১:৪০আপডেট : ৩০ মে ২০২৪, ১১:৪০

দিনাজপুরে কালবৈশাখীর তাণ্ডবে উড়ে গেছে টিনের চালা, ছিঁড়ে গেছে বিদ্যুতের তার ও ভেঙে পড়েছে গাছপালা। বুধবার (২৯ মে) দিবাগত রাত দেড়টার দিকে আকস্মিক কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে দিনাজপুর। যা চলতে থাকে রাত ৩টা পর্যন্ত।

এতে কয়েকটি এলাকার বেশ কিছু ঘরবাড়ির ক্ষতি হয়েছে। রাস্তার দুই ধারের গাছ ভেঙে পড়ায় দিনাজপুর-রংপুর মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ভোররাতে সেগুলো সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, ‘রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়টি তীব্র গতি নিয়ে প্রায় ৫ মিনিটের মতো স্থায়ী ছিল। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫-৬০ কিলোমিটার। পাশাপাশি প্রায় ৩০ সেকেন্ডের মতো শিলাবৃষ্টি হয়। মোট বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১২ দশমিক ২ মিলিমিটার।’

রাত ৩টার পর দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার ঘোষণা দেন জেলা প্রশাসক।

তিনি বলেন, ‘ঝড়ের জন্য যাদের ক্ষতি হয়েছে তাদের সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বন্যাজনিত ক্ষয়ক্ষতি কমাতে সঠিক পূর্বাভাস-পরিকল্পিত নগরায়ণ অপরিহার্য: বিশেষজ্ঞরা
চট্টগ্রামে বন্যাভেসে গেছে মাছ ভেঙেছে সড়ক, ক্ষতি ১৫০ কোটি
এক সপ্তাহ ধরে ঘরের চুলায় আগুন জ্বলে না, আমার পরিবারে ত্রাণ পৌঁছায়নি
সর্বশেষ খবর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সম্মানে মালদ্বীপ প্রেসিডেন্টের চা-চক্র
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সাত কলেজের শিক্ষার্থীরা যাবেন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে, নির্দেশনা আসছে
সুন্দর ত্বকের যত্নে কতগুলো পণ্য দরকার? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
সুন্দর ত্বকের যত্নে কতগুলো পণ্য দরকার? জানুন বিশেষজ্ঞদের পরামর্শ
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
মিথ্যা তথ্যে একের পর এক চাকরি, ‘সিক লিভ’ নিয়ে অর্থ আত্মসাৎ: ব্রিটিশ বাংলাদেশির জেল
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত ২ কর্মকর্তাকে নিয়ে যা বললেন জয়সওয়াল