পুলিশ পরিচয়ে ‘ব্যাগ তল্লাশি ও টাকা ছিনতাই’, অবসরপ্রাপ্ত সেনাসদস্য গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৮ জুন ২০২৪, ১৬:৩৮আপডেট : ১৮ জুন ২০২৪, ১৬:৩৮

দিনাজপুরের বিরামপুরে পুলিশ পরিচয়ে রেলস্টেশনে থাকা এক যুবকের ব্যাগ তল্লাশি করে টাকা ছিনতাইয়ের অভিযোগে জাহাঙ্গীর আলম (৫০) নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১৭ জুন) রাত দেড়টার দিকে বিরামপুর রেলওয়ে স্টেশন থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

এ ঘটনায় জাহিদুল ইসলাম নামের এক যুবক সাবেক ওই সেনাসদস্যের নামে মামলা করেছেন। গ্রেফতার জাহাঙ্গীর নবাবগঞ্জ উপজেলার বোয়ালমারী গ্রামের ফয়জুদ্দিনের ছেলে। তিনি কিছুদিন যাবৎ বিরামপুর পূর্ব জগন্নাথপুর এলাকায় বসবাস করছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ থেকে জাহিদুল ইসলাম নামের এক যুবক নবাবগঞ্জ এলাকায় আত্মীয়ের বাড়ি বেড়াতে যাওয়ার উদ্দেশে বিরামপুরে আসেন। রাত গভীর হওয়ায় বিরামপুর রেলস্টেশনে অবস্থান নেন ওই যুবক। স্টেশনে অবস্থানকালীন জাহাঙ্গীর নামের ওই ব্যক্তি নিজেকে বিরামপুর থানার পুলিশের অফিসার পরিচয় দিয়ে ব্যাগ তল্লাশি করতে থাকেন। একপর্যায়ে ওই যুবকের ব্যাগে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেন। এ সময় জাহাঙ্গীরের গতিবিধি সন্দেহ হলে বিষয়টি স্টেশনমাস্টারকে অবগত করা হয়। পরে স্টেশনমাস্টারসহ স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে পুলিশকে খবর দেন।

বিরামপুর রেলওয়ে স্টেশনমাস্টার আনন্দ কুমার চক্রবর্তী বলেন, ‘ঈদের কারণে আমাদের রাতের ট্রেন চলাচল বন্ধ ছিল। রাত দেড়টার দিকে ওই যুবক ঘটনার বিস্তারিত আমাদের জানান। তৎক্ষণাৎ স্থানীয় বেশ কয়েকজনসহ আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টির সত্যতা পাই। পরে স্থানীয়রা অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহাঙ্গীরকে আটক করে থানায় খবর দেন।’

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘পুলিশ পরিচয়ে ব্যাগ তল্লাশি ও টাকা ছিনতাইয়ের অভিযোগে অবসরপ্রাপ্ত সেনাসদস্য জাহাঙ্গীর নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামের এক যুবক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের