বিপদসীমার ওপরে তিস্তার পানি, ডুবেছে নিম্নাঞ্চল

লালমনিরহাট প্রতিনিধি
১৯ জুন ২০২৪, ১৪:১৯আপডেট : ১৯ জুন ২০২৪, ১৫:৪৬

লালমনিরহাটে ভারী বৃষ্টিপাতে স্থানীয় নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ক্ষতি হয়েছে ফসলি ক্ষেত ও পুকুরের।

মাছ চাষিরা জানিয়েছেন, দীর্ঘদিন পানি ছিল না। মাছ চাষে বিলম্ব হয়েছে। পোনা উৎপাদন ও পুকুরে পোনা ছেড়ে দিতে না পারায় একটা ক্ষতি হয়েছে। যখন পোনা ছেড়েছে তখনই তলিয়ে গেছে পুকুর।

পানি উন্নয়ন বোর্ডের অফিস সূত্র জানিয়েছে, বৃষ্টিপাতে পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি উজান থেকে নেমে আসা পানিও রয়েছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারাজ প্রকল্পের ৪৪টি গেট খুলে দেওয়া হয়েছে।

দোয়ানী তিস্তা ব্যারাজ পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তবে এর ৭৩ কিলোমিটার ভাটিতে থাকা কাউনিয়া তিস্তা রেলসেতু পয়েন্টে বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপরে রয়েছে পানি।

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ডুবেছে নিম্নাঞ্চল

বুধবার (১৯ জুন) সকাল ৬টায় কাউনিয়া রেলসেতু পয়েন্টে বিপদসীমার ১৫ সেন্টিমিটার ওপরে, সকাল ৯টায় ২০ সেন্টিমিটার ওপরে, দুপুর ১২টায় ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

অপরদিকে উজানের তিস্তা ব্যারাজ পয়েন্টে সকাল ৬টায় বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচে, সকাল ৯টায় ২৩ সেন্টিমিটার নিচে, দুপুর ১২টায় ২৭ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

রংপুরের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, আগামী পাঁচ দিন বৃষ্টিপাত হতে পারে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, বন্যা পূর্বাভাস কেন্দ্র থেকে উজানের পানি ও অভ্যন্তরীণ বৃষ্টিপাতের কারণে আগামী ৪৮ ঘণ্টায় কুড়িগ্রামের দুধকুমার, তিস্তা ধরলায় পানি বৃদ্ধির কথা বলা হয়েছে। তিস্তার ব্যারাজ পয়েন্টে না বাড়লে কাউনিয়া পয়েন্টে সন্ধ্যার পর পানি নেমে যেতে পারে।

বিপদসীমার ওপরে তিস্তার পানি, ডুবেছে নিম্নাঞ্চল

জেলা খামারবাড়ির উপপরিচালক ড. শাইখুল আরেফিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের কিছু বীজতলা, অল্প কিছু আমন আর ভুট্টা আছে। উপজেলা থেকে তালিকা চাওয়া হয়েছে। তালিকা পেলে ব্যবস্থা নেবো।কোন ফসল কতটুকু ক্ষতি হয়েছে তালিকা পেলেই বোঝা যাবে। তবে তেমন ক্ষতি হবে না বলে আশা করছি।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফারুকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের তালিকা করা হয়নি। উপজেলা কর্মকর্তারা তালিকা করছেন। আগামীকাল বিকালে তালিকা দেওয়া সম্ভব হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল প্লাজার কর্মীদের হামলা, আহত ৯
তিস্তা নদী ব্যবস্থাপনায় চীনের সম্পৃক্ততা চায় বাংলাদেশ
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি