কর্মবিরতি শেষে নীলফামারীর ৬ থানায় স্বাভাবিক কার্যক্রম শুরু

নীলফামারী প্রতিনিধি
১২ আগস্ট ২০২৪, ১২:১০আপডেট : ১২ আগস্ট ২০২৪, ১২:১০

গত কয়েকদিন ধরে চলা কর্মবিরতি শেষে কাজে ফিরেছে পুলিশ। শুরু হয়েছে স্বাভাবিক কার্যক্রম। নীলফামারীর ছয় থানায় আনুষ্ঠানিকভাবে সকল প্রকার আইনি কার্যক্রম শুরু হয়েছে। অন্যান্য দিনের মতো সাধারণ ডায়েরি (জিডি), হারানো জিডি, মামলা গ্রহণসহ থানাগুলোতে পুলিশের উপস্থিতিতে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

রবিবার (১১ আগস্ট) বিকালে জেলার ডোমার থানার সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভার মধ্য দিয়ে ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সৈয়দপুর ও সদর থানার সকল আইনি কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার (এসপি) মোকবুল হোসেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী বলেন, ‘ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সবাইকে দেশের জন্য নিরলসভাবে কাজ করতে হবে। দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে জনগণের কল্যাণ আশা করা যায় না।’

সোমবার (১২ আগস্ট) সকালে পুলিশ সুপার মোকবুল হোসেন বলেন, ‘আমরা সবাই রাষ্ট্রের নাগরিক। সবার অধিকার সমান।’ গুজব ছড়িয়ে মানুষের মাঝে ভয়ভীতি তৈরি না করার অনুরোধ জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরও বলেন, ‘একটি কঠিন পরিস্থিতিতে থানার স্বাভাবিক কার্যক্রম সাময়িক বিঘ্নিত হয়েছিল। সেসব পেছনে ফেলে এখন থেকে পুলিশ সদস্যরা জনগণের বন্ধু হয়ে পাশে থেকে কাজ করবেন।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ডোমার থানার ওসি মহসিন আলী, এসআই আমজাদ হোসেন, মিজানুর রহমান, সেনাসদস্য আবু হানিফ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অপরদিকে, জেলায় যানজট নিয়ন্ত্রণে যোগ দিয়েছে ট্রাফিক বিভাগ। সদর ট্রাফিক ইনচার্জ জ্যোর্তিময় রায় জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর থানায় পিকেটিং, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সকল কার্যক্রম সাময়িকভাবে স্থবির হয়ে পড়ে। পুলিশ সুপারের নির্দেশে রবিবার থেকে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক কার্যক্রম শুরু হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের পর গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর সরকারি বিভিন্ন স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর, পিকেটিং, অগ্নিসংযোগ ও হামলা চালিয়ে একাকার করে ফেলে। এতে নীলফামারীর ছয় থানায় সকল কার্যক্রম স্থবির হয়ে পড়ে।

/কেএইচটি/
সম্পর্কিত
চার পুলিশ কর্মকর্তা বদলি, দুই জেলায় নতুন এসপি
ডোপ টেস্টে পজিটিভ আসায় পুলিশ সুপার বরখাস্ত
ডিএমপির তিন সহকারী পুলিশ কমিশনার বদলি
সর্বশেষ খবর
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
জ্বালানি তেলের বর্ধিতমূল্য প্রত্যাহারের দাবী যাত্রী কল্যাণ সমিতির
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
সংসদের চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নেবে ইসি
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
‘আইন সবার জন্য সমান হওয়া উচিত’
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
রিহ্যাব সভাপতি আফজালের পদ শূন্য ঘোষণার আদেশ স্থগিত
সর্বাধিক পঠিত
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি