সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন কারাগারে, রিমান্ড আবেদন পরে

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৪, ১৭:২৩আপডেট : ১৭ আগস্ট ২০২৪, ১৭:২৫

বিস্ফোরক আইনে করা মামলায় সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৭ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আদালতে মামলাটি করেন ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া এলাকার রিপন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে সাদা পোশাকে পুলিশ তাকে আটক করে। তিনি অসুস্থ থাকায় রিমান্ড চাওয়া হয়নি। পরে রিমান্ডের আবেদন করা হবে।

রমেশ চন্দ্র সেনের স্ত্রী অঞ্জলি সেন অভিযোগ করেন, সাদা পোশাকে পুলিশের ১০-১৫ জনের একটি দল তাকে তুলে নিয়ে যায়। তারা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্য হতে পারেন। রমেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে- এ বিষয়ে কিছু বলেননি তারা।

অঞ্জলি সেন আরও জানান, সবার কাছে অস্ত্র ছিল। রমেশকে তারা বলেন ওঠেন- চলেন। তারা হাত ধরে জোর করে টেনে নিয়ে চলে যায়। কোথায় নিয়ে যাবেন বারবার জিজ্ঞেস করেছি, কিন্তু তারা কিছু বলেনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এন্তাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁও সদর থানায় বিস্ফোরক আইনে করা এক মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
খুলনা রেঞ্জের ডিআইজিকে ঢাকায় বদলি
পুলিশের উচ্চপর্যায়ে বড় বদলি ও পদোন্নতি 
সর্বশেষ খবর
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
দক্ষিণ কোরিয়ার কাছেও হারলো ঋতুপর্ণারা
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
স্টেশনে ট্রেন না থামায় চেইন টান, জরিমানাসহ এরপর যা ঘটলো
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার, কী আছে অডিও রেকর্ডে
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
উত্তর আমেরিকায় রেকর্ড ‘স্পাইডার-ম্যান’-এর, সেরা পাঁচে কোন কোন সিনেমা
সর্বাধিক পঠিত
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
কষ্টের গল্প শুনে সাত দিনেই চাকরি দিলেন প্রধানমন্ত্রী, শাকিল বললেন কল্পনাও করিনি
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
ভারতীয় ইলিশ দেশীয় বলে বিক্রি, আড়তদারকে জরিমানা
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
গোপনে নিয়োগ পাওয়া কর্মকর্তার মাসে বেতন ১ লাখ ৯০ হাজার, কাজ কী তার?
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও
আবাহনী মাঠের নিয়ন্ত্রণ যাচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়ে, বদলাবে নামও