শিশুকে পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

গাইবান্ধা প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রাফিয়া নামের সাত বছরের এক শিশু কন্যাকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়রা শিশুটির সৎ মা ইশা বেগমকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কোমরপুর কানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু রাফিয়া ওই গ্রামের রানা মিয়ার মেয়ে। চার বছর বছর আগে তার মা রানার সংসার ছেড়ে যান। এবার মেয়ের মৃত্যুর পর বাবা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। 

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, বিকালে রাফিয়াকে বাড়ির পাশের একটি পুকুরে ডেকে নিয়ে যান তার সৎ মা ইশা বেগম। পরে দুই পায়ের মাঝখানে রেখে রাফিয়াকে পানিতে চুবিয়ে হত্যা করে। পরিকল্পিতভাবে এই হত্যা করা হয়। ইশা বেগম রানা মিয়ার সংসারে দ্বিতীয় স্ত্রী হয়ে আসার পর থেকেই মেয়েটিকে নানাভাবে অত্যাচার-নির্যাতন করতেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় স্থানীয়রা শিশুটির সৎ মাকে আটক করে পুলিশে দেয়। পরে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

ঘটনার সত্যতা স্বীকার করে গোবিন্দগঞ্জ থানার ওসি আ ফ ম আছাদুজ্জামান জানান, শিশুটি হত্যায় জড়িত সন্দেহে তার সৎ মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটিকে হত্যা করা হয়েছে কি না তা ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের