বাংলাদেশে ঢুকে আটক বিএসএফ সদস্যকে ফেরত দিলো বিজিবি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০১:২১

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে আটক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য উপকুমার দাসকে ফেরত দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এর আগে বেলা ১১টার দিকে উপজেলার চান্দেরহাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের অভিযোগে বিজিবির হাতে আটক হন তিনি।

স্থানীয় লোকজন ও বিজিবি সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চান্দেরহাট সীমান্তের ৪৩৪ নম্বর মূল পিলারের ৬ নম্বর সাব-পিলার এলাকা দিয়ে বিএসএফের ৬৩ ব্যাটালিয়নের গৌরীপুর ক্যাম্পের সদস্য উপকুমার দাস বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েন। এ সময় বিজিবির ৪২ ব্যাটালিয়নের চান্দেরহাট ক্যাম্পের সদস্যরা তাকে আটক করেন। বিকাল সাড়ে ৪টার দিকে চান্দেরহাট সীমান্তের ৪৩৪ নম্বর মূল পিলারের ৬ নম্বর সাব-পিলার এলাকার শূন্যরেখার কাছে বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবির পক্ষে দিনাজপুর সেক্টরের কমান্ডার কর্নেল মো. আরিফুল হক, ৪২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিএসএফের পক্ষে কিশানগঞ্জ সেক্টরের কমান্ডার ডিআইজি ইস আউল ও ৬৩ বিএসএফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক কমান্ড্যান্ট অলক ভূষণ নেতৃত্ব দেন।

বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম বলেন, গরু-ছাগল তাড়াতে গিয়ে বিএসএফ সদস্য উপকুমার দাস বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন। এমন ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে বিএসএফকে সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। পতাকা বৈঠক শেষে ওই বিএসএফ সদস্যকে ফেরত দেওয়া হয়েছে।

/এএম/
সম্পর্কিত
পানামার সঙ্গে ড্র করা ভারতকে সমীহ করছে ব্রাজিল
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
কোনও ধনসম্পদ রেখে যাননি ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী, রেখে গেছেন গাড়ি কেনার ঋণ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম