ভ্যানে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো ২ যাত্রীর

হিলি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১ আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩১

দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও দুই জন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মাছ বাজারে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতদের একজনের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার খালাসপুর এলাকায়। অপরজনের নাম-পরিচয় প্রাথমিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।

ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হক বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রাক ঘোড়াঘাটের রানীগঞ্জ মাছ বাজার এলাকা অতিক্রম করার সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। আহতরা চিকিৎসাধীন অবস্থায় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম