গাইবান্ধায় নদীতে গোসলে নেমে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৭আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় করতোয়া নদীতে গোসল নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সাত বছর বয়সী দুই শিশুর একজনের নাম আবু বক্কর সিদ্দিক ও অপরজনের নাম হোসাইন মিয়া। 

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামের করতোয়া নদী থেকে তাদের লাশ উদ্ধার করেন স্বজনরা। এর আগে দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় দুই শিশু। 

আবু বক্কর সিদ্দিক সাতানা বালুয়া গ্রামের বুলু মিয়ার ছেলে ও হোসাইন মিয়া ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু আকন্দের ছেলে। দুই শিশুই স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এর মধ্যে হোসাইন মিয়ার বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকরি করেন। এ কারণে সাতানা বালুয়া গ্রামের নানা আবু হানিফের বাড়িতে থাকতো হোসাইন।

বিষয়টি নিশ্চিত করে দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ র ম শরিফুল ইসলাম জর্জ বলেন, ‘দুপুরে অন্য শিশুদের সঙ্গে বাড়ির পাশে করতোয়া নদীতে গোসল করতে যায় দুই শিশু। গোসলের একপর্যায়ে হঠাৎ ডুবে নিখোঁজ হয় শিশু আবু বক্কর ও হোসাইন। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান স্বজনরা। উজানের ঢল ও বৃষ্টির কারণে নদীতে স্রোত ছিল। ডুবে যাওয়া দুই শিশু সাঁতার না জানায় তীরে ফিরে আসতে পারেনি। একসঙ্গে দুই শিশুর মৃত্যুর বিষয়টি খুবই বেদনাদায়ক। তাদের এমন মৃত্যুতে পরিবারসহ পুরো গ্রাম এখন শোকাহত।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই শিশুর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছিল। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
ধানমন্ডি লেক থেকে ভাসমান লাশ উদ্ধার
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
নিখোঁজের দুই দিন পর পুকুরপাড়ের ঝোপ থেকে শিশুর লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
‘ইসরায়েলের প্রেমিক’ সম্মাননা পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়
স্বল্পমেয়াদি বিদেশি পেশাজীবীদের জন্য ৯০ দিনের ভিসা চালু করলো ভেনেজুয়েলা
স্বল্পমেয়াদি বিদেশি পেশাজীবীদের জন্য ৯০ দিনের ভিসা চালু করলো ভেনেজুয়েলা
আদালতে আজমুল হত্যার বর্ণনা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
আদালতে আজমুল হত্যার বর্ণনা দিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
সর্বাধিক পঠিত
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ