ফেসবুকে আন্দোলনকারীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলায় অধ্যক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ

লালমনিরহাট প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৪, ২১:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ২১:৫৫

লালমনিরহাটের কালীগঞ্জের কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে মামলা করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে লালমনিরহাট জেলা প্রশাসন। ফেসবুকের এক পোস্টে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ‘প্রতিবন্ধী প্রজন্ম’ বলে আখ্যা দেওয়ায় কলেজের এক প্রভাষক লিখিত অভিযোগ করেন। এরপরেই মামলার নির্দেশনা এসেছে।

গত সোমবার জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এই চিঠি দেওয়া হয়। আজ বুধবার দুপুরে চিঠিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) এস এম শাফায়াত নুর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, ‘উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর তামান্না একই কলেজের অধ্যক্ষ আবদুর রউফ সরকারের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। দাখিলকৃত অভিযোগে অধ্যক্ষ আবদুর রউফ সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম উল্লেখ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে তার নিজস্ব ফেসবুক আইডিতে পোস্ট দেন, যা সাম্প্রতিক সময়ে সংঘটিত ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক।’

চিঠিতে আরও উল্লেখ করা হয়, দাখিল করা অভিযোগ ও অধ্যক্ষের ফেসবুক পোস্টের মর্মানুযায়ী কলেজের গভর্নিং বডির সদস্যদের সমন্বয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোবাশ্বির হোসেন চিঠি পাওয়ার তথ্য নিশ্চিত বলেন, ‘প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান।’

আলোচিত সেই স্ট্যাটাসের একটি স্ক্রিনশটে দেখা গেছে আবদুর রউফ সরকার লিখেছেন, ‘আমাদের চোখের সামনে একটি প্রতিবন্ধী প্রজন্ম বেড়ে উঠছে। যারা এ দেশের ইতিহাস ঐতিহ্য জানে না। এ দেশের সংস্কৃতির সঙ্গে যাদের মানসিক যোগ নেই। এই কোটা সংস্কার আন্দোলনের পেছনে যারা মদত দিচ্ছে, তাদের উদ্দেশ্য কোটা সংস্কার নয়; অন্য কিছু, যা কোমলমতি শিক্ষার্থীরা বুঝতে ভুল করেছে...।’ তবে স্ট্যাটাসটি কবে দেওয়া, তা নিশ্চিত হওয়া যায়নি।

কলেজশিক্ষক তাবাসসুম রায়হান মুসতাযীর বলেন, ‘অধ্যক্ষের ফেসবুক পোস্টে যেভাবে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে লেখা হয়েছে, তা একপেশে ও ফ্যাসিস্ট সরকারের মনোভাবের প্রতিফলন।’

এ বিষয়ে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অধ্যক্ষ আবদুর রউফ সরকার ফোন ধরেননি।

লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, ‘উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশে ফেসবুকে প্রতিবন্ধী প্রজন্ম বলে আখ্যা দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ জন্য তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা থেকে কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জরুরি চিঠি দেওয়া হয়েছে।’

কলেজ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উত্তর বাংলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম রায়হান মুসতাযীর গত রোববার দুপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি শুরু করেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় অধ্যক্ষ আবদুর রউফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। কলেজের গভর্নিং বডি অনিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পরে বিকাল ৫টার দিকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অনশন ভঙ্গ করেন তাবাসসুম রায়হান।

/কেএইচটি/
সম্পর্কিত
জুলাই যোদ্ধা ও বৈষম্যবিরোধী নেতাকে মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপির নেতাকর্মীরা
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
বক্তব্য দিতে না দেওয়ায় নবীনবরণ বর্জন শিবির ও বৈষম্যবিরোধীদের
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা