ধানক্ষেতে হাত বাঁধা অবস্থায় পড়ে ছিল সাঁওতাল নারীর লাশ

হিলি প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৪, ২০:৩১আপডেট : ২৩ নভেম্বর ২০২৪, ২০:৩১

দিনাজপুরের বিরামপুর উপজেলার একটি ধানক্ষেত থেকে হাত বাঁধা অবস্থায় বৃষনি পাহান নামে এক সাঁওতাল নারীর লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

শনিবার (২৩ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের ময়নামোড় এলাকার ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃষনি পাহান (৫৫) ওই ইউনিয়নের বেনুপুর গ্রামের মুড়াপাড়ার মৃত সাধন পাহানের মেয়ে ও পেশায় কৃষিশ্রমিক ছিলেন। প্রায় ২৫ বছর আগে স্বামী ছেড়ে যাওয়ার পর বাবার বাড়িতেই থাকতেন।

ওই নারীর ভাতিজা সচিন পাহান জানিয়েছেন, শুক্রবার সকালে পাশের গ্রাম দামারপাড়ায় এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজে গিয়েছিলেন চাচি। ওই দিন আর বাড়িতে ফেরেননি। পরিবারের লোকজন গ্রামের বিভিন্ন জায়গায় তাকে খোঁজাখুঁজি করেন। শনিবার সকালে প্রায় তিন কিলোমিটার দূরে কাটলা এলাকার একটি ধানক্ষেত থেকে লাশ উদ্ধারের খবর পান তারা। পরে সেখানে গিয়ে লাশ শনাক্ত করেছেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হকসহ গোয়েন্দা সংস্থার সদস্যরা।

নিহতের ভাই চরকা পাহান বলেন, ‘বৃষনি মানুষের জমিতে কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতো। শুক্রবার বিকালে এক ব্যক্তির জমিতে ধান কাটার কাজে গিয়ে আরে ফেরেনি। অনেক খুঁজেও পাওয়া যায়নি। সকালে ধানক্ষেতে হাত বাঁধা অবস্থায় লাশ পাওয়া যায়। তাকে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।’

এ বিষয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মঞ্জরুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থল থেকে মৃতের পরনের একটি ছেঁড়া পেডিকোট ও রক্তাক্ত দাঁত উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।’

ওসি মমতাজুল হক বলেন, ‌‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, হত্যাকাণ্ড। আমরা ঘটনার তদন্ত করছি। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
ব্রিজের নিচ থেকে নারীর মাথা ও হাত উদ্ধার, বাকি অংশ পাওয়া যায়নি
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
প্রেমে পড়ে জীবনটাই শেষ মুন্নির
সর্বশেষ খবর
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ভারত থেকে ২ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা