মোটরসাইকেল-ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুই ব্যবসায়ী নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ আপডেট : ০৫ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হারুন অর রশিদ ও আব্দুল খালেক নামে দুই ভুট্টা ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন অর রশিদের বাড়ি দিনাজপুরের কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে আর আব্দুল খালেকের বাড়িও একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, জেলার পীরগঞ্জ-বীরগঞ্জ পাকা সড়কে মোটরসাইকেল ও ট্রাক্টর ট্রলির সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেলে থাকা হারুন অর রশিদ ও আব্দুল খালেক গুরুতর আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে নেওয়া হলে হারুন মারা যান।

তিনি আরও জানান, আব্দুল খালেককে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। তবে ট্রলিটি আটক করা সম্ভব হয়নি।

/এফআর/
সম্পর্কিত
সড়ক দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৪ জনই এক পরিবারের
বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত একই গ্রামের ৪ জনের পরিচয় মিলেছে 
গরু বোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ ৩ জন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম