ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন অটোরিকশায় থাকা মা-মেয়ে

কুড়িগ্রাম প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার যাত্রী।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী মহাসড়কের ঘণ্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহিগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও মেয়ে মুন্নী আক্তার (২৫)। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘণ্টিঘর নামক স্থানে সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। মোমেনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, ‘চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা নথিভুক্ত করা হবে।’

/এফআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, ৫ জন নিহত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের