বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২৪, ২২:২১আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ২২:২১

কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় উপজেলার ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষক লীগ নেতা এরশাদুল হক (৪২) ও উলিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা খোরশেদ আলম লিটনকে (৩৯) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহম্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে এরশাদুল হককে এবং বুধবার রাতে লিটনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান এ তথ্য জানান।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর শহরের মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে শিক্ষার্থীদের তুলে নিয়ে মারধর করেন
আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান এরশাদুল হক এবং যুবলীগ নেতা খোরশেদ আলম লিটনকে গ্রেফতার করা হয়।

ওসি জিল্লুর রহমান বলেন, ‘গ্রেফতার আসামিরা এজাহারভুক্ত না হলেও প্রাথমিক তদন্তে তাদের সম্পৃক্ততা পাওয়া গেছে। এজন্য তাদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী