ব্যানারে নাম ছোট হওয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষ

গাইবান্ধা প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ০৩:২৫আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ০৩:২৫

ব্যানারে নাম ছোট হওয়াকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় নেতাকর্মীদের লাঠি ও ধারালো অস্ত্র হাতে মহড়া দিতে দেখা গেছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর শহরের কুঠিবাড়ি সড়ক, থানা মোড় ও বাজার সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, ব্যানারে ছোট অক্ষরে নাম লেখাকে কেন্দ্র করে জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ এবং ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। 

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ব্যানারে লেখা নাম ছোট অক্ষরে হওয়ায় ফারুক কবির আহমেদের সঙ্গে থাকা নেতাকর্মীরা উত্তেজিত হন। একপর্যায়ে ব্যানারটি তারা খুলে ফেলেন। এ নিয়ে উভয়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তী সময়ে দলীয় কার্যালয়ে অবস্থান করলে আমাদের ওপর হামলার চেষ্টা করেন ফারুকের সমর্থকরা। এ সময় আমরা তাদের ধাওয়া করি। এ ছাড়া অন্য কোনও ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে বক্তব্য জানা যায়নি জেলা বিএনপির সহ-সভাপতি ও গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক কবির আহমেদের। এমনকি তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। 

এদিকে, কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনার পর লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র হাতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এরপর মহাসড়ক ও বিভিন্ন মোড়ে তাদেরকে অস্ত্র হাতে অবস্থান ও মহড়া দিতে গেছে যায়। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে থমথমে অবস্থা বিরাজ করে। 

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম। তিনি বলেন, কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন ও কাউন্সিল: কীভাবে সমন্বয় করছে বিএনপি
বিএনপিতে যোগ দিলেন জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মী
আওয়ামী লীগ ক্লোজড চ্যাপ্টার, পতন হয়েছে বাংলাদেশে আর দাফন ভারতে: সারজিস
সর্বশেষ খবর
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু 
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
বাংলাদেশের বরখাস্ত কোচ চাকরি পেলেন যুক্তরাষ্ট্রের ক্লাবে
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
রাষ্ট্রপতির এপিএস হলেন তৈমোর হোসেন খান
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
নিজের পারফরম্যান্স নিয়ে কী বললেন অ্যাডাম আব্বাস
সর্বাধিক পঠিত
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!
জর্দার কৌটায় শেষ ১০ বছরের সঞ্চয়!