সৈয়দপুরে মহিলা লীগ নেত্রী গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯ আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৯

হত্যাচেষ্টা মামলায় নীলফামারীর সৈয়দপুরে ববি নামের এক মহিলা আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার হয়েছেন। বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা শহরের বাবুপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

তিনি শহরের নতুন বাবুপাড়া এলাকার বাবলুর স্ত্রী। গ্রেফতার নেত্রী মোছা. ববি পৌরসভার ১২নং ওয়ার্ড মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে পৌর শহরের পাঁচমাথা মোড়ে পায়ে গুলিবিদ্ধ হন বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের নুর ইসলাম। এরপর একই বছরের ৬ সেপ্টেম্বর তিনি (নুর ইসলাম) বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা করেন। ওই মামলায় ববিকে আজ গ্রেফতার করা হয়। তিনি এজাহারনামীয় আসামি ছিলেন।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি ওসি ফইম উদ্দিন বলেন, বুধবার বিকালে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর, বললেন ‘আ.লীগের নেতাকর্মীরাই করেছে’
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে আগুন
সর্বশেষ খবর
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে: শফিকুর রহমান
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দিয়ে আবার ক্ষমতায় ফেরার চেষ্টা চলছে: রিজভী
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
উড়াল সেতুতে পড়ে থাকা বোমা দেখতে উৎসুক জনতার ভিড়, যা লেখা আছে?
বনানীতে পুলিশ বক্সে ককটেল
বনানীতে পুলিশ বক্সে ককটেল
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক