একসঙ্গে একই লাইনে দুই ট্রেন, অল্পের জন্য রক্ষা পেলেন হাজারো যাত্রী

দিনাজপুর প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৩

দিনাজপুরের পার্বতীপুরে একসঙ্গে একই লাইনে দুই ট্রেন ঢুকে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও এতে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন কয়েক হাজার ট্রেনযাত্রী।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পূর্ব দিক থেকে স্টেশনের ৬ নম্বর লাইনে শানটিং করছিল রামসাগর এক্সপ্রেস ট্রেন। বিকালে  সান্তাহার থেকে ছেড়ে আসা দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি আউটার সিগন্যালে প্রবেশ করে। এ সময় সুইচ কেবিন থেকে নির্দেশ দেওয়া হয় ট্রেনটিকে ৬ নম্বর লাইনে প্রবেশ করার। সিগন্যাল পেয়ে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি একই লাইনে প্রবেশ করে। কিন্তু চালক আব্দুস সামাদ ওই লাইনে প্রবেশ করেই আরেকটি ট্রেনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পান। এ সময় তার দক্ষতায় ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশের পর ব্রেক করে নিয়ন্ত্রণে নেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় কয়েক হাজার যাত্রী।

পরে রামসাগর এক্সপ্রেস ট্রেনটিকে ওই লাইন থেকে সরিয়ে ইয়ার্ডে নেওয়া হয়। এরপর দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি ৬ নম্বর লাইনে প্রবেশ করে।

ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, ‘সুইচ কেবিনের নির্দেশে আমার ট্রেনটি ওই লাইনে প্রবেশ করে। তবে এতে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।’

রিলে কেবিনের সিগন্যাল মাস্টার নুর কুতুবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ব্যাপারে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী