চাচিকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে ভাতিজির মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৬ আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০৭

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চাচিকে বাঁচাতে গিয়ে নদীর পানিতে ডুবে প্রাণ গেলো ভাতিজির। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার বৈরচুনা ইউনিয়নে রানীরঘাট রাবার ড্যামের উজানে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া সুমাইয়া উপজেলার বেলডাঙ্গী গ্রামের শুকুর আলীর মেয়ে এবং তেতরা দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।

পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম সরকার জানান, শুক্রবার দুপুরে সুমাইয়া ও তার চাচি আফসানা (২৪) বাড়ির পাশে রানীরঘাট রাবার ড্যামের উজানে টাঙ্গন নদীতে জমানো পানিতে গোসল করতে যায়। একপর্যায়ে চাচি আফসানা নদীর পানিতে ডুবে যায়। এ সময় সুমাইয়া চাচিকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই পানিতে ডুবে যায়। পরে এলাকার লোকজন সুমাইয়াকে মৃত এবং আফসানাকে মুমূর্ষু অবস্থায় পানি থেকে উদ্ধার করে।

আফসানা বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, নদীতে ডুবে মাদ্রাসাছাত্রীর মৃত্যুর ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
বন্ধ ঘরে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ, দুর্গন্ধ পেয়ে উদ্ধার করলো পুলিশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম