গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পালিয়ে গেছে, ভারতকে এটা বুঝতে হবে: জোনায়েদ সাকি

লালমনিরহাট প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘নদী অববাহিকায় সবার অধিকার আছে। উজানের দেশ বলে ভারত একতরফা পানি প্রত্যাহার করতে পারবে না। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। দিনের পর দিন, বছরের পর বছর তারা এই কাজটাই চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার ছিল। গণ-অভ্যুত্থানে তারা পালিয়ে গেছে। ভারতকে এটা বুঝতে হবে। বাংলাদেশের মানুষ সারা পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে চায়। ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক চায়।’

সোমবার (১৭ ফেব্রুয়ারি) নদী রক্ষা আন্দোলনের ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ দুই দিনব্যাপী অবস্থান কর্মসূচির উদ্বোধনী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘এখানে সব থেকে বেশি দরকার মানুষের ঐক্য। মানুষ ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিস্ট সরকারকে তাড়িয়ে দেওয়া জায়েজ আছে। বাংলাদেশের সামনে এখন অসাধারণ ভবিষ্যৎ। পৃথিবী আমাদের জন্য অপেক্ষা করছে। এটা সম্ভব শুধু মানুষের ঐক্যের মাধ্যমে। এটা মানুষের ঐক্যের লড়াই।’

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, ‘আমরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বলতে চাই, অবিলম্বে তিস্তাসহ ৫৪টি নদীর বিষয়ে তারা কথা বলবেন। আন্তর্জাতিক ফোরামে যেতে হবে। কনভেনশনগুলোতে স্বাক্ষর করতে হবে। আগামীতে যে নির্বাচিত সরকার আসবে তারাও এই কাজগুলো করবে।’

লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্র বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর সমন্বয়ে নদী রক্ষা আন্দোলন ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগান নিয়ে তিস্তা নদীর ১৩টি পয়েন্টে টানা ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন হচ্ছে। এতে বিএনপি, বিপ্লবী ওয়ার্কাস পার্টি, গণসংহতি আন্দোলনসহ যুগপৎ আন্দোলনের শরিকরা অংশগ্রহণ করে।

লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নীলফামারীসহ উত্তরের ১১টি স্থানে একযোগে দুদিনব্যাপী চলবে ভিন্নধর্মী এ প্রতিবাদ। তিস্তাপাড়ের ২৪২ কিলোমিটার অববাহিকায় অনুষ্ঠিত হবে পদযাত্রা। থাকছে লোকজ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলাসহ নানা আয়োজন। ব্যানার প্ল্যাকার্ডে তিস্তা বাঁচানোর দাবি। নদীর মাঝখানে বসানো হয়েছে রঙ-বেরঙের তাঁবু। প্রতিবাদে এ এক ভিন্নতা।

/কেএইচটি/
সম্পর্কিত
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
যে কারণে নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী
পদ্মা ও তিস্তা ব্যারেজ নিয়ে সরকারের সিদ্ধান্ত জানালেন মাহদী আমিন 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি