প্রেমি‌কের সহায়তায় গৃহবধূ‌কে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৫

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:০৭

কু‌ড়িগ্রা‌মের ফুলবাড়ী‌তে এক গৃহবধূ (২০) সংঘবদ্ধ ধর্ষ‌ণের শিকার হ‌য়ে‌ছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়া‌রি) দিবাগত রা‌তে উপ‌জেলার বড়‌ভিটা ইউনিয়‌নে এ ঘটনা ঘ‌টে। ঘটনায় জ‌ড়িত থাকার অভিযো‌গে বৃহস্প‌তিবার (২৭ ফেব্রুয়ারি) ভোর রা‌তে ৫ যুবক‌কে গ্রেফতার ক‌রে‌ছে পু‌লিশ।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর র‌শীদ এ তথ‌্য নিশ্চিত ক‌রে‌ছেন।

গৃহবধূর অভি‌যোগ ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, ভুক্ত‌ভোগী গৃহবধূর সঙ্গে মইনুল হক (২২) না‌মে এক যুব‌কের প্রেমের সম্পর্ক চল‌ছিল। গত মঙ্গলবার রা‌তে স্থানীয় এক‌টি ইউক‌্যা‌লিপ্টাস বাগা‌নে মইনু‌লের সঙ্গে দেখা কর‌তে যান ওই গৃহবধূ। কিন্তু ম‌ইনুল তার আরেক সহ‌যোগী ইয়াকু‌বের (২৫) সঙ্গে যোগসাজশে ক‌রে আরও ৫ যুবককে সঙ্গে নি‌য়ে ধর্ষ‌ণের প‌রিকল্পনা ক‌রে। মঙ্গলবার রা‌তে গৃহবধূ মইনু‌লের সঙ্গে দেখা করতে গে‌লে ৭ যুবক মি‌লে গৃহবধূ‌কে ধর্ষণ ক‌রে।

এ ঘটনায় ভুক্ত‌ভোগী গৃহবধূ বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ী থানায় লি‌খিত অভি‌যোগ দেন। প‌রে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে বৃহস্প‌তিবার ভোররা‌তে মইনুল ও ইয়াকুবসহ ৫ যুবক‌কে ‌গ্রেফতার করে।

‌গ্রেফতার অপর তিন আসা‌মি হ‌লো- হাসানুর রহমান (২০), সো‌হেল রানা (২১) ও লাল মিয়া (৪০)। অভিযুক্ত অপর দুই আসা‌মি হ‌লো- আতিয়ার রহমান (৩৫) ও আল আমিন (২০)। এদের মধ্যে আল আমিনের বাড়ি কুড়িগ্রাম সদরের হলোখানায় আর বাকিরা সবাই ফুলবাড়ী উপ‌জেলার বা‌সিন্দা।

ভুক্ত‌ভোগী গৃহবধূর পৈ‌ত্রিক নিবা‌স এলাকার ইউপি সদস‌্য আজিমু‌দ্দিন ব‌লেন, ‘গৃহবধূর স্বামীর সঙ্গে দাম্পত‌্যকলহ চল‌ছে। পা‌রিবা‌রিকভা‌বে তা‌দের বি‌চ্ছেদের আলোচনা চলছে। ত‌বে তার বিরু‌দ্ধে কোনও খারাপ অভি‌যোগ নেই।’

ওসি মামুনুর রশীদ বলেন, ‘অভিযুক্ত আসা‌মি‌দের ম‌ধ্যে পাঁচ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। ভি‌কটি‌মের স্বাস্থ‌্য পরীক্ষার ব‌্যবস্থাসহ গ্রেফতার আসা‌মি‌দের আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু ধর্ষণের অভিযোগে কেয়ারটেকার আটক
র‌্যাবের অভিযানে স্টার্লিং সাবমেশিনগান উদ্ধার, সর্বহারা পার্টির দুই সদস্য গ্রেফতার
অনলাইন ক্যাসিনোর মাস্টারমাইন্ড ওয়াসিম হালদার গ্রেফতার
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা