টেলিভিশন দেখানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, একজন গ্রেফতার

হিলি প্রতিনিধি
১২ মার্চ ২০২৫, ১২:৫৩ আপডেট : ১২ মার্চ ২০২৫, ১২:৫৩

দিনাজপুরের বিরামপুরে এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (৫৪) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে তাকে গ্রেফতারের পর আজ বুধবার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেফতার মমিনুল উপজেলার দিওড় উত্তরপাড়া গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

বিরামপুর থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার দিকে মমিনুল ইসলাম প্রতিবেশী ৭ বছর বয়সী দুই কন্যাশিশুকে টেলিভিশন দেখানোর কথা বলে নিজ বাড়িতে ডেকে নেয়। এ সময় মমিনুল তার নিজ ঘরে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করলে দুই শিশুই চিৎকার করতে থাকে। ঘটনা জানাজানি হলে মমিনুল পালিয়ে যায়।

খবর পেয়ে বিরামপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মমিনুলকে গ্রেফতার করে এবং ওই দুই শিশুকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে এবং গ্রেফতার আসামিকে বুধবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম