ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেতে গৃহবধূর লাশ, স্বামী পলাতক

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৫ মার্চ ২০২৫, ১৯:১৯আপডেট : ১৫ মার্চ ২০২৫, ১৯:১৯

ঠাকুরগাঁওয়ে ভুট্টাক্ষেত থেকে রুমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) দুপুরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রুমা আক্তার দুই সন্তানের জননী। এ ঘটনার পর থেকে তার স্বামী দেলোয়ার হোসেন (৪৫) পলাতক রয়েছেন। পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের প্রায় ১৪ বছর ধরে রুমা স্বামীর কাছে নির্যাতনের শিকার হন। অন্য নারীর সঙ্গে সম্পর্ক আছে দেলোয়ারের, এমনটি জানতে পেরে প্রতিবাদ করায় নির্যাতন করে রুমাকে হত্যা করে ভুট্টাক্ষেতে ফেলে পালিয়ে গেছেন দেলোয়ার। এমন অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

দুজন প্রতেবেশী জানিয়েছেন, দেলোয়ার অটোচালক। সকালে রুমাকে মারধর করতে দেখেছেন তারা। শনিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে রুমার লাশ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। রুমার স্বামীকে গ্রেফতার করলে হত্যার রহস্য জানা যাবে।

ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীন মোহাম্মদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
ট্রেনে সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, ২৪ দিন পর যেভাবে ধরা পড়লো দম্পতি
রংপুরে চার খুনপুলিশের তদন্ত নিয়ে ১৯ প্রশ্ন নাগরিক কমিটির, আসামিদের পক্ষে লড়বেন না কোনও আইনজীবী
গুমের অভিযোগের তদন্ত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রাখার প্রস্তাব পুনর্বিবেচনার দাবি
সর্বশেষ খবর
গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড 
গুরুত্বপূর্ণ ‘ডিভাইস’ সরাতেই কি সাগর-রুনী হত্যাকাণ্ড 
পাহাড়ে ট্রেকিংয়ের সময় বাদাম না শুকনো ফল, শক্তি পেতে কী খাবেন?
পাহাড়ে ট্রেকিংয়ের সময় বাদাম না শুকনো ফল, শক্তি পেতে কী খাবেন?
‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ
‘ঘুষ.সাইটে’ ৩৩০ কোটি ছাড়িয়েছে ঘুষের অভিযোগ, পেছনের গল্প শোনালেন শাহেদ
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
হাহাকারের ভেতরেই নতুন বন্যা আতঙ্ক: নেপালে সর্বোচ্চ সতর্কতা জারি
সর্বাধিক পঠিত
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
কী ঘটেছিল সেদিন রাতে, থানায় এসে বিস্তারিত জানালেন ভাইরাল তরুণী
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
‘রাগে-অভিমানে’ ইনস্টাগ্রাম থেকে বাংলাদেশের সব ছবি মুছে ফেললেন কিউবা মিচেল
দেশে ফিরছেন মির্জা আব্বাস
দেশে ফিরছেন মির্জা আব্বাস