বালুচরে পুঁতে রাখা হলো লাশ, শিয়ালে টেনে বের করলো পা

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ১৭:২৮ আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৭:২৮

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে ধরলা নদীর বালুচরে পুঁতে রাখা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) সকালে ইউনিয়নের সোনাইকাজী এলাকায় ফুলবাড়ী ধরলা সেতু থেকে প্রায় দেড় কিলোমিটার দক্ষিণে নির্জন বালুচর থেকে লাশটি উদ্ধার করা হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল পর্যন্ত নিহতের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে কয়েকজন কৃষক মাঠে কাজে যাওয়ার সময় বালুচরে দুই পা বাইরে বেরিয়ে থাকা অবস্থায় মানুষের দেহাংশ দেখতে পান। তাদের চিৎকারে অনেকে সেটি দেখতে ভিড় জমান। খবর পেয়ে ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন।

ওসি মামুনুর রশীদ বলেন, ‘ধরলার বালুচরে একটি অজ্ঞাত লাশের সন্ধান পাওয়া গেছে। এটি বালুর নিচে পুঁতে রাখা হয়েছিল। শুধু পায়ের কিছু অংশ বাইরে ছিল। ধারণা করা হচ্ছে তিন-চার দিন আগে কেউ লাশ গুম করতে পুঁতে রেখেছিল। হয়তো শিয়াল বা অন্য কোনও প্রাণী লাশের পায়ের অংশ টেনে বের করেছে। কারণ পায়ের কিছু অংশ শিয়ালে কামড়ানো মনে হয়েছে।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছে। লাশে পচন ধরেছে। ফলে আঙুলের ছাপের মাত্র ১৫ ভাগ পাওয়া গেছে। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। এ ছাড়া ভূরুঙ্গামারী ও রংপুরের পীরগাছায় থানায় করা দুটি নিখোঁজের জিডির তথ্য যাচাই করেও কোনও মিল পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হতে তদন্ত অব্যাহত রয়েছে। লাশ থানায় নেওয়া হয়েছে। পুলিশ বাদী হয়ে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম