লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় ১৫ পুলিশ আহত

লালমনিরহাট প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৫, ১৮:০০আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:০০

লালমনিরহাটে একটি ড্রাম ট্রাক পুলিশ ভ্যানকে ধাক্কা দিয়েছে। এতে পুলিশ ভ্যানে থাকা ১৫ সদস্য আহত হয়েছেন। এর মধ্যে ছয় জনকে সদর হাসপাতাল ও ছয় জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি তিন পুলিশ সদস্য সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে হাঁড়িভাঙা মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক সোহানকে (৩৫) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে লালমনিরহাট পুলিশ লাইনস থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ভ্যান সিন্দুরমতি মেলার উদ্দেশে রওনা দেয়। সেটি শহরের হাঁড়িভাঙা মাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ড্রাম ট্রাক ধাক্কা দেয়। এতে ১৫ জন পুলিশ সদস্য আহত হন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আহত ছয় পুলিশ সদস্যকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ছয় জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বাকি তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের