যাত্রাবাড়ীতে বাস-ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চালকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৫, ১৯:৫০আপডেট : ১৩ মে ২০২৫, ১৯:৫০

রাজধানীর যাত্রাবাড়ীর শরীফপাড়া এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার মুখোমুখি সংঘর্ষে দুলাল মিয়া (৪০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছেতরা গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। বর্তমানে তিনি শনির আখড়া এলাকার কচিকণ্ঠ স্কুলের পাশে পরিবারসহ ভাড়া বাসায় বসবাস করতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

দুলালের খালাতো ভাই আল-আমিন জানান, দুলাল ভাড়ায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। সকালে শনির আখড়া থেকে যাত্রী নিয়ে কোনাপাড়ার দিকে যাওয়ার সময় শরীফপাড়া-ডেমরা সড়কে নাগরিক পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় রিকশার এক যাত্রী আহত হন, তবে তার নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, দুলাল মিয়া বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন। খবর পেয়ে সকাল পৌনে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ বাসটি জব্দ করেছে, তবে চালক ঘটনার পরপরই পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ বিকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/এআইবি/এবি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী