ঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষাকেন্দ্রে আগুন

ঠাকুরগাঁও প্রতিনিধি
১১ এপ্রিল ২০২৫, ০১:৩৪আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ০১:৪৮

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়ে গেছে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দুটি কক্ষ ও একটি স্টোর রুম। এই স্কুলটি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় জেলার অন্যতম একটা পরীক্ষা কেন্দ্র। পুড়ে যাওয়া কক্ষ দুইটির মধ্যে একটি পরীক্ষাকেন্দ্রের রুম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিদ্যালয়টিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার মো. রবিউল ইসলাম।

খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। কিন্তু ততক্ষণে বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষ ও একটি স্টোর রুমের আসবাবপত্রসহ চেয়ার-টেবিল পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা হচ্ছে।

আগুনে ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ

আগুনের সূত্রপাত ইলেকট্রিক শর্ট সার্কিটের কারণে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে খবর পেয়ে রাত ১০টার দিকে বিদ্যালয় পরিদর্শন করেন বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ইসরাত ফারজানা। তিনি বলেন, আমরা এখানও নিশ্চিত নই কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তারা দিনের বেলায় সব কিছু খতিয়ে দেখবে।

তিনি আরও জানান, এ ঘটনার কারণে চলমান এসএসসি পরীক্ষা ব্যাহত হবে না। পরীক্ষাকেন্দ্রের একটি কক্ষ পুড়ে গেছে। সেই কক্ষের পরীক্ষা অন্য কক্ষে নেওয়া হবে।

 

/আরআইজে/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী