কাল‌বৈশাখী ঝড়ে গাছ পড়ে ঘুমন্ত নারীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৬ আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৬

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কালবৈশাখী ঝড়ে ঘরের ওপর উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ এপ্রিল) রাত ৩টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া জকুরটল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রে‌হেনুমা তারান্নুম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত নারীর নাম ছকিনা বেগম (৫৫)। তিনি ওই গ্রামের গোলাম হোসেনের স্ত্রী। 

স্থানীয়রা জানান, শনিবার রা‌তে ছ‌কিনার স্বামী বাড়িতে ছিলেন না। নিজ ঘ‌রে একাই ঘুমিয়ে ছিলেন। রাত ৩টার দিকে প্রচণ্ড বেগে কালবৈশাখী ঝড় উঠলে ঘরের পাশে থাকা বিশাল আকৃতির একটি গাছ উপড়ে পড়ে। এতে ঘ‌র ভেঙে গাছের নিচে চাপা পড়েন ছ‌কিনা। ঘুমন্ত অবস্থায় মৃত্যু হয় তার।

ঝড় থামলে পরিবারের লোকজন ঘরের ওপর গাছ পড়ে থাকা দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা গিয়ে তা‌কে মৃত অবস্থায় উদ্ধার করেন। তা‌কে পারিবারিকভা‌বে দাফনের ব্যবস্থা নেওয়া হ‌য়ে‌ছে।

ইউএনও রে‌হেনুমা তারান্নুম বলেন, নিহতের পরিবারকে সহায়তার জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা‌কে নির্দেশনা দেওয়া হ‌য়ে‌ছে।

/এফআর/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম