দিনাজপুর থেকে গাইবান্ধার সাবেক এমপি সারোয়ার কবির গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২৩:১৫আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২৩:১৫

দিনাজপুরে আত্মগোপনে থাকা অবস্থায় গাইবান্ধা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শাহ সারোয়ার কবিরকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) রাতে জেলা শহরের ঈদগা আবাসিক এলাকায় ভগ্নিপতির বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) মারুফাত হুসাইন বলেন, ‘শাহ সারোয়ার কবিরের আত্মগোপনে থাকার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে গাইবান্ধা থানায় দুটি মামলা আছে।’

গ্রেপ্তার সাবেক সংসদ সদস্যকে গাইবান্ধা জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানান মারুফাত।

শাহ সারওয়ার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

/কেএইচটি/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি