ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত-পা ভেঙে মুখে মাটি ঢুকিয়ে হত্যা 

লালমনিরহাট প্রতিনিধি
১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮ আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:০৮

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের চরশৌলমারিতে ষষ্ঠ শ্রেণি পড়ুয়া জান্নাতি (১৩) নামের এক ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। ভুক্তভোগী ওই এলাকার ফজু মিয়ার মেয়ে।

এলাকাবাসী, পরিবার ও পুলিশ জানিয়েছে, বুধবার (১৬ এপ্রিল) ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দুর্বৃত্ত দল তাকে রান্না ঘর থেকে তুলে নিয়ে হত্যার পর বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে ফেলে রাখে। এ সময় তার দুই হাত, একটি পা ভাঙা ছিল। মুখে মাটি ঢুকিয়ে শ্বাসরোধ করা হয়েছে।

এলাকাবাসীর ধারণা, হত্যার আগে ধর্ষণ বা ধর্ষণচেষ্টা করা হতে পারে। এই ঘটনায় কালিগঞ্জ থানা পুলিশ সন্দেহভাজন একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

বাবা ফজু মিয়া ও মা জানান, সন্ধ্যার সময় চুলায় রান্না চড়িয়ে জান্নাতিকে রান্না ঘরে রেখে একই গ্রামের নানার বাড়িতে গিয়েছিলেন তারা। সেখান থেকে আসার পর রান্নাঘরে মেয়েকে দেখতে না পেয়ে আশপাশে খোঁজ করেন। এমন সময় বাড়ির একটু দূরে থাকা ভুট্টাক্ষেতে কিছু একটার শব্দ শুনে গিয়ে মেয়ের লাশ দেখতে পান।

খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই গ্রামের সন্দেহজনক একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, লাশ থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। এখনও মামলা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম