বাঁশঝাড়ে গৃহবধূর হাত-পা-মুখ বাঁধা লাশ, ভুট্টাক্ষেতে পড়ে ছিল জুতা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৫, ১৯:০৬ আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ১৯:০৬

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় বাঁশঝাড়ের মধ্যে পাতা দিয়ে ঢেকে রাখা এক গৃহবধূর (২৫) হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বাঁশঝাড়ের পাশে একটি ভুট্টাক্ষেতে পাওয়া গেছে গৃহবধূর জুতা। সোমবার সকালে উপজেলার দুওসুও ইউনিয়নের একটি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গৃহবধূর স্বামী গত সপ্তাহে ধান কাটার কাজ করতে কুমিল্লায় জেলায় গেছেন। শাশুড়ির সঙ্গে তিনি বাড়িতে ছিলেন। সোমবার ভোরে ঘরের দরজা খোলা পেয়ে তাকে খুঁজতে শুরু করেন শাশুড়ি। সন্ধান না পেয়ে প্রতিবেশীদের জানান। এরপর প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে তারা বাড়ির পাশের ভুট্টাক্ষেতে গৃহবধূর জুতাজোড়া দেখতে পান। এ সময় ভুট্টাক্ষেতে কোনও ভারী বস্তু টেনে নেওয়ার দাগ দেখেন তারা। সেই দাগ ধরে ভুট্টাক্ষেতের ৩০০ গজ দূরের বাঁশঝাড়ে গিয়ে তার লাশ পান। এরপর পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

গৃহবধূর শাশুড়ি বলেন, ‘ভোরবেলা শব্দ পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দেখি দরজা খোলা। কোনও সময় সে বাইরে গেছে তা বলতে পারছি না। তাকে হত্যা করা হয়েছে। ঘটনার বিচার দাবি করছি আমরা।’

বালিয়াডাঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) দিবাকর অধিকারী বলেন, ‘লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে। তার ব্যবহার করা মোবাইলটি পাওয়া গেছে। পুলিশ সুপার এবং সিআইডির দল ঘটনাস্থলে এসেছে। ঘটনার তদন্ত চলছে। এরপর বিস্তারিত জানা যাবে।’

/এএম/
সম্পর্কিত
দুর্গন্ধের সূত্র ধরে ঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
মিটফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা: হাইকোর্টে প্রধান আসামির জামিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম