বিপুল পরিমাণ সরকারি বইসহ একজনকে আটক

লালমনিরহাট প্রতিনিধি
২০ মে ২০২৫, ১৯:০৭ আপডেট : ২০ মে ২০২৫, ১৯:০৭

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিপুল পরিমাণ সরকারি বইসহ একজনকে আটক করা হয়েছে। ইতিমধ্যে বিষয়টিকে ধামাচাপা দিতে একাধিক চক্র চেষ্টা চালাচ্ছে বলে নিশ্চিত করেছে সূত্র।

মঙ্গলবার (২০ মে) দুপুরে কালীগঞ্জের কাকিনা বাজারের পোনামোড় নামক স্থান থেকে স্থানীয়রা এক গাড়ি সরকারি বইসহ একজনকে আটকে পর থানায় সোপর্দ করেন।

বর্তমানে গাড়িভর্তি বই ও বইয়ের মালিক থানায় আটক আছে। আটক ব্যক্তি কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের আলী হোসেন। কালিগঞ্জ থানার ওসি সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, বইগুলো ২০২৪ সালের ও মাধ্যমিক স্তরের। ওসির সঙ্গে আমার কথা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে। ততক্ষণ সময় দিন। সরকারি কোনও কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকলে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। 

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাসেল মিয়া বলেন, ইউএনওর সঙ্গে কথা বলবো। সরকারি সম্পত্তির বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম