সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাট প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩ আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩:২৩

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নে শমসের নগর সীমান্তে বিএসএফের  গুলিতে সবুজ (২২) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এখন পর্যন্ত লাশ ভারত সীমান্তে রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত সবুজ জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার ৫ নম্বর ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে। সীমান্তের ৮৬৪ নং মেইন পিলারের ৫ এক্স এর কাছে গেলে তাকে ভারতীয় ১৬৯ বিএসএফের চেনাকাটা ক্যাম্পের সদস্যরা গুলি করলে মারা যান। 

শমসের নগর বিওপি ক্যাম্প কমান্ডার কামাল উদ্দিন একজন বাংলাদেশি নিহত হওয়ার কথা নিশ্চিত করে জানান, বিএসএফকে প্রতিবাদ জানিয়ে চিঠি দেওয়া হয়েছে। 
অপরদিকে ৬১ বিজিবি কোম্পানি কমান্ডার আবুল কাসেম জানান, পতাকা বৈঠকের জন্য বিএসএফের উচ্চ পর্যায়ে যোগাযোগ চলছে। 

পাটগ্রাম থানা পুলিশের সূত্র জানিয়েছে, একটি বৈঠক হয়েছে। বিজিবি-বিএসএফ পর্যায়ে বৈঠকের পর লাশ হস্তান্তর হবে।

/এফআর/
সম্পর্কিত
সীমান্তে বিএসএফের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
বিজিবিতে সিপাহী পদে নিয়োগ, আবেদনের একদিন বাকি
পিলখানার গেটে বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম