গাইবান্ধায় আ.লীগ-যুবলীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ১০:১১

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’ এর বিশেষ অভিযানে গাইবান্ধা জেলা সদরসহ দুই উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সদর থানা পুলিশ ৩, সাদুল্লাপুর থানা পুলিশ ৩ ও সুন্দরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সবাইকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। 

সুন্দরগঞ্জ থানা পুলিশের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ওসি তাজুল ইসলাম বলেন, নাশকতা প্রতিরোধ অভিযানে সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও বেলকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। তারা হলেন— সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ সবুক্তগিন সবুর ও সেলিম মিয়া। বুধবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার শহরের শহীদ মিনার সংলগ্ন যুবলীগ নেতা রানার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ ছাড়া, সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার তিন জনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জেলা যুবলীগের দফতর সম্পাদক ফিরোজ মিয়া। তবে অপর দুই জনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার বিকালে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা সদর ও দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সবাইকে সদর থানায় রাখা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-বি সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চলমান রয়েছে। এর অংশ হিসেবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

/এফআর/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম