ফুলবাড়ী সীমান্তে গুলিতে বিজিবি সদস্য নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৬, ১৫:০৮আপডেট : ০২ জানুয়ারি ২০২৬, ১৭:০৭

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের গংগারহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিতে নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। গংগারহাট সীমান্ত ফাঁড়ির ভেতর ওই বিজিবি সদস্য নিজ সার্ভিস রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছে বিজিবি।

শুক্রবার (২ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার গংগারহাট সীমান্ত ফাঁড়ির সৈনিক ব্যারাকের কাছে এ ঘটনা ঘটে। ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত বিজিবি সদস্যের নাম নাসিম উদ্দিন (২৩)। তার বাড়ি ঝিনাইদহ জেলা সদরের খাজুরা গ্রামে। তিনি ওই গ্রামের আবুল মণ্ডলের ছেলে। নিহত নাসিম উদ্দিন লালমনিরহাট বিজিবি ১৫ ব্যাটালিয়নের ফুলবাড়ী গংগারহাট সীমান্ত ফাঁড়িতে সিপাহি পদে দায়িত্বরত ছিলেন।

সুরতহাল প্রতিবেদন সূত্রে জানা গেছে, সিপাহি নাসিম উদ্দিনের বুকের মাঝখানে গুলিবিদ্ধ হয়েছেন। তিনি নিজ রাইফেলের গুলিতে ‘আত্মহত্যা’ করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ ও বিজিবি। তবে ঠিক কী কারণে তিনি ‘আত্মহত্যা’ করেছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাতে সিপাহি নাসিম উদ্দিন বাহিনীর পোশাক পরা অবস্থায় সার্ভিস রাইফেল নিয়ে সীমান্ত টহলে বের হওয়ার জন্য প্রস্তুতি নেন। রাত পৌনে ১টার দিকে সীমান্ত ফাঁড়ির সীমানা প্রাচীরের ভেতর সৈনিক ব্যারাকের কাছে গুলির শব্দ পাওয়া যায়। বিজিবি সদস্যরা গুলির শব্দ পেয়ে ব্যারাকের কাছে গিয়ে নাসিম উদ্দিনকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। দ্রুত তাকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

খবর পেয়ে রাত সাড়ে ৩টার দিকে হাসপাতালে যায় পুলিশ। সেখানে বিজিবি সদস্যকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহতের বুকের মাঝখানে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান বলেন, ‘বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে যে ওই সিপাহি নিজ সার্ভিস রাইফেলের গুলিতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

এ বিষয়ে বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার নম্বরে ফোন করে এবং ম্যাসেজ দিলেও তিনি সাড়া দেননি। ফলে বিজিবির আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
ঘরে ঢুকে একজনকে গুলি করে হত্যা, ১০ জন আহত
দিনদুপুরে বাস থামিয়ে গুলি চালিয়ে বিকাশ কর্মীর ৫৭ লাখ টাকা লুট
সর্বশেষ খবর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’:   সাবিলা নূর
‘বনলতা এক্সপ্রেস’ ও ‘রকস্টার’-এর পর ‘ফাইসা গেছি’: সাবিলা নূর
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ 
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
লেবানন ছাড়তে শর্ত দিলো ইসরায়েল
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা