কোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

রংপুর প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪১ আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ১২:৪১

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাট এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসী বুধবার (১৪ জানুয়ারি) গভীর রাত পর্যন্ত কোচিং সেন্টার ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

পরে রাতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান।

এদিকে ভুক্তভোগী স্কুল ছাত্রীকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, রাকিব মিয়া নামে এক ব্যক্তি মিঠাপুকুর উপজেলার বৈরাতিহাট এলাকায় একটি রুম ভাড়া নিয়ে চ্যালেঞ্জ কোচিং সেন্টার নামে একটি কোচিং সেন্টার খোলে  শিক্ষার্থীদের সেখানে প্রাইভেট পড়ানো হত। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামে। তার বাবার নাম রুশু মিয়া। তার বাবাও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ভুক্তভোগীর অভিযোগ, রাকিব প্রাইভেট পড়ানোর নামে তাকে কয়েকদিন ধরে অন্য শিক্ষার্থীদের ছুটি দেওয়ার পর তাকে ভালো করে পড়ানোর নামে জোর করে ধর্ষণ করে। প্রতিবাদ করলে বিয়ে করার আশ্বাস দেয়। তবে বিষয়টি কাউকে না জানানোর কথা বলে। বিষয়টি নিয়ে স্কুলছাত্রী তার বাবা মা ও স্বজনদের জানায়। একইভাবে আরও শিক্ষার্থীদেরও ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার রাতে স্থানীয়দের নিয়ে আপসের জন্য ঘরোয়া বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত সবার সামনে রাকিব ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে “টাইম পাস” করেছে বলে দাবি করে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রাকিবকে আটক করে তাকে গ্রেফতার ও শাস্তির দাবিতে কোচিং সেন্টার ঘেরাও করে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এলে বিক্ষুব্ধ জনতা ধর্ষক রাকিবকে পুলিশের হাতে তুলে দেয়।

মিঠাপুকুর থানার ওসি নুরুজ্জামান বলেন, মামলা প্রক্রিয়াধীন রয়েছে। যথারীতি ভুক্তভোগী ওই কিশোরীকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাকিবকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
মারধর ও জিম্মি করে ২৩ ভরি স্বর্ণালংকার ডাকাতি
ক্লিনিকে হামলা চালিয়ে ৩ জনকে পেটানোর অভিযোগ জামায়াতের কর্মীদের বিরুদ্ধে
মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ
সর্বশেষ খবর
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার