টিসিবির পণ্য বাজারে বিক্রি, ডিলার আটক

রংপুর প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৬

রংপুর নগরীর স্টেশন খেড়বাড়ি এলাকা থেকে রমজান উপলক্ষে ট্রাক সেলের মাধ্যমে বিক্রি করা বিপুল পরিমাণ টিসিবি পণ্যসহ ডিলার রুবেলকে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে  আটক করেছে মহানগর ডিবি পুলিশ। উদ্ধার করা হয়েছে টিসিবির পণ্য।

ডিবি পুলিশ জানায়, গোপন সূত্রে তারা জানতে পারে, রমজান উপলক্ষে টিসিবি ট্রাক সেলের মাধ্যমে বুট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য ন্যায্য মূল্যে ডিলারদের মাধ্যমে বিক্রি করার কথা থাকলেও নগরীর স্টেশন এলাকার টিসিবি ডিলার রুবেল সেই পণ্য কালোবাজারে বিক্রি করে দেয়। ফলে মানুষ টিসিবির পণ্য থেকে বঞ্চিত হন। 

গোয়েন্দা সংস্থা এনএসআই ও টিসিবির মাধ্যমে এমন খবর পেয়ে শনিবার দুপুরে রংপুর নগরীর স্টেশন খেড়বাড়ি এলাকায় পরিত্যক্ত স্থানে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির উদ্দেশে মজুত করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার করে। সেই সঙ্গে ঘটনার মূলহোতা টিসিবি ডিলার রুবেলকে আটক করা হয়।

এসব পণ্যের মধ্যে রয়েছে- খেজুর ৭০ কেজি, দেড়শ কেজি চিনি, মসুর ডাল ৬৫০ কেজি, দেড়শ কেজি ছোলা ও ১৬২ লিটার ভোজ্য তেল।

এ বিষয়ে টিসিবি রংপুরের আঞ্চলিক কর্মকর্তা হাবিবুর রহমান জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের মাধ্যমে জানতে পারেন, টিসিবির ডিলার রুবেল ট্রাকে অল্প কিছু পণ্য বিক্রি করে বাকিটা কালোবাজারে বিক্রি করে আসছিল। এ খবর পেয়ে পুরো বিষয়টি মহানগর ডিবি পুলিশকে জানানো হয়। পরে শনিবার দুপুরে নগরীর স্টেশন খেড়বাড়ি এলাকায় পরিত্যক্ত একটি জায়গায় এসব পণ্য জড়ো করে কালোবাজারে বিক্রি করার পাঁয়তারা করছিল। ডিবি পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টিসিবি পণ্য উদ্ধার ও ডিলার রুবেলকে আটক করা হয়। 
তিনি জানান, ওই ডিলারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। সেই সঙ্গে তার লাইসেন্স বাতিলসহ আরও ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে রংপুর মহানগর ডিবি পুলিশের উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, টিসিবির পণ্য ট্রাক সেলের মাধ্যমে বিক্রি না করে কালো বাজারে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ওপর ভিত্তি করে ডিলার রুবেলকে আটক করা হয় এবং বিপুল পরিমাণ পণ্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ডিলার রুবেলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
সচিবালয়ের সামনে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
স্পিকারকে জানিয়ে গ্রেফতার দেখানো হলো সংসদ সদস্য গাজী নজরুলকে
দেখা যাক ওই হাসিই হবে তোমার ধ্বংসের কারণ: মৃত্যুর আগে মরিয়ম
সর্বশেষ খবর
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
চীনের ‘ব্লু ইকোনমি’র অভিজ্ঞতা কাজে লাগতে চান শিক্ষামন্ত্রী
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: ‘মরার ওপর খাঁড়ার ঘা’
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
অপ্রতিমের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি