অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

হিলি প্রতিনিধি
০৮ মার্চ ২০২৬, ১৬:৫৪ আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৬:৫৪

দিনাজপুরের ঘোড়াঘাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে লেবু মিয়া নামের এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলার ওসমানপুর বাজারে ঘটনাটি ঘটে। লেবু মিয়া উপজেলার নুরজাহানপুর গ্রামের খাদেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাংস ব্যবসায়ী লেবু মিয়া মৃতপ্রায় একটি গরু জবাই করে সেই গরুর মাংস বিক্রি করছিলেন বলে স্থানীয়দের অভিযোগ। এ নিয়ে মাংস ব্যবসায়ীর কাছে লোকজন জড়ো হয়ে ভিড় করেন। মাংসে সমস্যা রয়েছে বলে সন্দেহ করলে স্থানীয় জনসাধারণ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে জানান। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম ঘটনাস্থলে গিয়ে মাংসের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করেন।

প্রাথমিকভাবে পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, গরুটি ছিল বয়স্ক এবং কয়েকদিন আগে গরু জবাই করে তার মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় গরুর স্বাস্থ্য পরীক্ষার সনদ না থাকায় ওই কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ঘোড়াঘাট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে আমরা মাংস পরীক্ষা করি। পরীক্ষায় গরুটি বয়স্ক ও মাংস ফ্রিজে সংরক্ষণ করা ছিল বলে নিশ্চিত হওয়া যায়। জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে। মানুষের স্বাস্থ্যের কথা বিবেচনা করে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অসুস্থ পশুর মাংস বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
থানায় গিয়ে পুলিশকে মারধর করা যুবদল নেতাকে বহিষ্কার
মধ্যরাতে অভিযান চালিয়ে জামায়াত নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা
নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম