দীর্ঘদিন আত্মগোপনে থাকা আ.লীগ নেতা ঈদে বাড়িতে এসে গ্রেফতার

রংপুর প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ০৯:২৪ আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৯:২৪

দীর্ঘদিন পলাতক থাকার পর গোপনে ঈদ করতে বাড়িতে এসে গ্রেফতার হয়েছেন রংপুরের গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৭ মার্চ) রাতে গঙ্গাচড়া উপজেলার সদর ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গঙ্গাচড়া থানার ওসি আব্দুস সবুর।

পুলিশ জানায়, আওয়ামী লীগ নেতা আজিজুলের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার নেতৃত্ব দেওয়াসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি ঈদ করতে বাড়িতে এলে তার অবস্থান নিশ্চিত হয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস সবুর বলেন, বৃহস্পতিবার রাতে আজিজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে রংপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কোট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, আসামিকে আদালতে চালান দেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার পক্ষে জামিনের কোনও আবেদন করা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফাঁসি হলেও আওয়ামী লীগই করবো: সাবিনা তুহিন
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম