মোটরসাইকেলের পেছনের বাক্সে মিললো ৫০ লিটার তেল

পঞ্চগড় প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৬, ১৮:৫৭আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ১৯:৫৭

পঞ্চগড়ে মোটরসাইকেলের পেছনে বিশেষ বাক্স তৈরি করে অভিনব কৌশলে পাম্প থেকে পেট্রোল পাচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একটি মোটরসাইকেলসহ প্রায় ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তি কৌশলে পালিয়ে গেছেন।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেনের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বোদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের সুবহানাকা ফিলিং স্টেশন থেকে কয়েক দিন ধরে একটি মোটরসাইকেলে কোম্পানির গাড়ির মতো তৈরি বিশেষ বাক্স বসিয়ে প্রতিদিন ৭/৮ বার পেট্রোল নেওয়া হচ্ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় হাবিবুর রহমান নামে স্থানীয় এক ব্যক্তি নজরদারি শুরু করেন।

গত বৃহস্পতিবার তিনি একটি মোটরসাইকেলকে ধাওয়া করলেও সেটি পালিয়ে যায়। শুক্রবার দুপুরে একই ধরনের আরেকটি মোটরসাইকেল পেট্রোল নিয়ে বের হলে তিনি পুনরায় ধাওয়া করেন। একপর্যায়ে মোটরসাইকেলটি ধাক্কামারা এলাকার মডার্ন কিন্ডারগার্টেনের সামনে পৌঁছালে স্থানীয়দের সহায়তায় সেটি আটক করা হয়।

পরে মোটরসাইকেলের পেছনে তৈরি বিশেষ বাক্স খুলে ভেতরে তিনটি বড় জারে ভরা পেট্রোল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, জারগুলোতে মোট প্রায় ৫০ লিটার পেট্রোল ছিল।

খবর পেয়ে পুলিশ ও পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করেন। জব্দ করা পেট্রোল শহরের সেতারা ফিলিং স্টেশনে গিয়ে সরকারি মূল্যে বিক্রি করা হয়।

পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা বলেন, আনুমানিক ৫০ লিটার তেল স্থানীয় এলাকাবাসী ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সহযোগিতায় আটক করা হয়েছে। 

তিনি বলেন, মোটরসাইকেল আরোহী বর্তমানে পলাতক রয়েছেন। মোটরসাইকেল ও তেল জব্দ করে আমরা পাম্পে যাচ্ছি। বৈধ কাগজপত্র, লাইসেন্স ও ফুয়েল কার্ড রয়েছে, এমন গ্রাহকদের মধ্যে ন্যায্য মূল্যে তেল বিতরণ করা হবে। স্থানীয়রা জানিয়েছেন, ওই তেল বোদা উপজেলার সুবহানাকা পাম্প থেকে এসেছে। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
রিমান্ডে কী তথ্য দিয়েছেন ডেভিড ইমন ধামা ইলিয়াস
সাবেক সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা
ডোবায় গৃহবধূর লাশ, তিন আসামি র‍্যাবের হা‌তে গ্রেফতার
সর্বশেষ খবর
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
আলোচিত ফাহিমা হত্যায় প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুজনকে খালাস
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
উখিয়া সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে যুবক আহত
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
ড্রোনের মতোই ক্ষেপণাস্ত্র তৈরি করবে ইউক্রেন: জেলেনস্কি
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
রোম সম্পর্কে কিছু আকর্ষণীয় তথ্য, যা হয়তো জানেন না
সর্বাধিক পঠিত
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
মিটার একবার, ভাড়া ও চার্জ আজীবন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
অনুশ্রীর স্বপ্ন পূরণ করলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
আওয়ামী লীগ শত্রু নয় আমাদের মিত্র, অচিরেই আমাদের সঙ্গে মিশে যাবে: বিএনপির এমপি
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা 
‘গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছাইড়া দে’ স্লোগানে মুখরিত সচিবালয় এলাকা