স্কুলের দ্বিতল ভবনের বারান্দায় নেই গ্রিল, পড়ে মারা গেলো শিক্ষার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
০৭ এপ্রিল ২০২৬, ১৯:০৯ আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৯:০৯

কুড়িগ্রামের চিলমারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় তলা থেকে পড়ে পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল এলাকার কে ডি ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিমুল রাজি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই শিক্ষার্থীর নাম হাবিবা আক্তার হাসি। সে ওই এলাকার হামিদুল ইসলাম-মরিয়ম বেগম দম্পতির একমাত্র মেয়ে। হামিদুল ইসলাম পেশায় নির্মাণশ্রমিক।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিমুল রাজি জানান, সোমবার দুপুরে টিফিন বিরতির সময় হাবিবা আক্তার তার আরেক বন্ধুসহ দ্বিতীয় তলার বারান্দায় খেলছিল। বারান্দায় গ্রিল না থাকায় খেলার সময় রেলিং টপকে নিচে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত প্রথমে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় দায়িত্বরত চিকিৎসক তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। রংপুর নেওয়ার পথে হাবিবা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে মঙ্গলবার দুপুরে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের স্কুল ভবনের বারান্দায় রেলিং থাকলেও গ্রিল নেই। গ্রিল থাকলে এই দুর্ঘটনা ঘটতো না। হাবিবাকেও প্রাণ হারাতে হতো না। ওই নকশায় করা আরও অনেক স্কুল ভবনের একই অবস্থা। এগুলোতে গ্রিল দেওয়া জরুরি। নয়তো আরও কোনও হাবিবাকে হয়তো প্রাণ হারাতে হবে।’

/এফআর/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
শিক্ষা খাতে বরাদ্দ কমানোর প্রতিবাদে চিলিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ
স্কুল ফিডিংয়ের ৩০ প্যাকেট দুধ চুরি করে বহিষ্কার ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম